1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় এক ব্যতিক্রমী আয়োজন ছেলের জন্মদিনে ফ্রি মেডিকেল ক্যাম্প করলেন পিতা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় এক ব্যতিক্রমী আয়োজন ছেলের জন্মদিনে ফ্রি মেডিকেল ক্যাম্প করলেন পিতা

  • প্রকাশিতঃ রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯৮ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া  প্রতিনিধি।।
জন্মদিন উপলক্ষে কত মানুষ কত কিছুর আয়োজন করে। যদি হয় ছেলের জন্মদিন তাহলে তো সেখানে অনেক কিছু বেশিই হয়। তবে ছেলের জন্মদিনে এক ব্যতিক্রমী আয়োজন করেছে পিতা। ছেলের জন্মদিন উপলক্ষে এলাকায় ফ্রি চিকিৎসা ক্যাম্প করেছে পিতা। এই ব্যতিক্রমী আয়োজন হয়েছে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নে। (২৩ ফেব্রুয়ারী) রবিবার ছেলের জন্মদিন উপলক্ষে মাধবপুর ইউনিয়নের মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মাধবপুর জনসেবা হোমিও হলের স্বত্ত্বাধিকারী ডাঃ মাওলানা মাহবুবুর রহমান তার ছেলে নূর মোহাম্মদ মুরসালিন এর জন্মদিন উপলক্ষে এলাকায় ফ্রি চিকিৎসা ক্যাম্প করেছে। এতে রবিবার সকাল ১০টা থেকে শুরু করে বিকাল ৩টা পর্যন্ত ফ্রি চিকিৎসা প্রদান করা হয়। চারজন বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করেন। তারা হলেন- ডাঃ মোঃ ফখরুল ইসলাম, ডাঃ মোঃ জয়নাল আবেদীন মজুমদার, ডাঃ রাশিদা আক্তার পপি এবং ডাঃ ছন্দুল হোসেন। প্রায় ১ হাজার রোগী সেখানে চিকিৎসা সেবা গ্রহন করেন। চিকিৎসা ক্যাম্প শুভ উদ্বোধন করেন কুমিল্লা আইটি ভিশন ইনস্টিটিউট এর চেয়ারম্যান, ষাইটশালা দরবার শরীফ এর পীরজাদা, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী এস.এম মোস্তাফিজুর রহমান (মোস্তাফিজ)। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। ফ্রি চিকিৎসা পেয়ে খুশি রোগীরা। সবশেষে নূর মোহাম্মদ মুরসালিন এর জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD