1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
  4. [email protected] : w2s_f6f7548a6d97 :
ন্যাশনাল ডক্টরস ফোরাম কুমিল্লা শাখার আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত - Dainik Cumilla
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ফুটবল আনতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্র তাসকিনের কুমিল্লায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবকের মৃত্যু ​ব্রাহ্মণপাড়ায় ১৯ মামলার পরোয়ানাভুক্ত শীর্ষ মাদক কারবারি সবুজ গ্রেফতার ​ ব্রাহ্মণপাড়ায় মোবাইল কোর্টে ৩ মাদকসেবির কারাদণ্ডসহ গ্রেফতার ৪ সরকার ৫ মাসে সন্ত্রাস, চাঁদাবাজি, দখল, ধর্ষণ, খুনের রাজত্ব কয়েম করেছে…. মাওলানা এ টি এম মাছুম ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানে সুফিবাদী সুন্নী মহাসমাবেশে বক্তারা “নবীগণের-ওলীগণের প্রদর্শিত মানবিক ইসলামকে প্রসারিত করার আহ্বান” পর্ব্রাযাপ্ত বৃষ্টিতে ও অনুকূল আবহাওয়ার ব্রাহ্মণপাড়ায় আমন ধানের ফলন ভাল হবে বলে কৃষকের স্বপ্ন কুমিল্লায় ‘২ টাকার আহার’ কর্মসূচির উদ্ধোধন নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে মাদকসেবিসহ গ্রেফতার ৬

ন্যাশনাল ডক্টরস ফোরাম কুমিল্লা শাখার আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২০ বার পঠিত

 

হাসিবুল ইসলাম সজিব।।
প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পেশাজীবি সংগঠন ‘ন্যাশনাল ডক্টরস ফোরাম ‘এনডিএফ’ এর আনন্দ ভ্রমণ। পদ্মা নদী বাংলাদেশের অন্যতম বৃহত্তম এবং প্রাকৃতিক সৌন্দর্যের অধিকারী নদী। পদ্মা নদীর শান্ত পরিবেশ এবং পদ্মা সেতুর সৌন্দর্য দেখার জন্য এ ভ্রমণের আয়োজন করা হয় ।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে কুমিল্লা থেকে চাঁদপুর ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সকাল সাড়ে ১০ টায় চাঁদপুর ডাকাতিয়া হতে লঞ্চ করে মেঘনা নদী হয়ে পদ্মা নদীর চারপাশে সৌন্দর্য এবং পদ্মা সেতু দেখে আবার পুনরায় চাঁদপুরে উদ্দেশ্যে রওনা হয়। দিনব্যাপী আনন্দ ভ্রমণে যাওয়ার সময় বাচ্চা এবং মহিলাদের খেলাধুলা এবং বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেষে সবার জন্য ছিলো আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আনন্দ ভ্রমণে যাত্রাকালীন নাশতা, দুপুরের খাবার ও ফিরতিকালীন নাশতা এই তিন পর্বে আপ্যায়ন করা হয়েছে ।

এনডিএফ এর কয়েকজন সদস্য জানান, পদ্মা নদীর পাড়ে সবুজ গাছপালা, মাছ ধরার নৌকা, এবং তার শান্ত পানি প্রকৃতির এক অপূর্ব দৃশ্য সৃষ্টি করে, যা আমাদের সবাইকে মুগ্ধ করে। পদ্মার পাশ দিয়ে ভ্রমণ করলে এক ধরনের শান্তি এবং প্রাকৃতিক সৌন্দর্যের অভিজ্ঞতা পাওয়া যায়।

এনডিএফ কুমিল্লা শাখার সভাপতি ডা. জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন হয়রানির কারণে এনডিএফ এতো বড় ভ্রমণের আয়োজন করতে পারিনি । র্দীঘ ১৬ বছর পর এনডিএফ সকল সদস্য এবং পরিবারকে নিয়ে সুন্দর ভাবে আনন্দ ভ্রমণের আয়োজন করতে পেরেছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD