1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লা শিক্ষাবোর্ড বিভিন্ন কর্মসূচি পালন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লা শিক্ষাবোর্ড বিভিন্ন কর্মসূচি পালন

  • প্রকাশিতঃ শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬০ বার পঠিত

নেকবর হোসেন
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সূর্য উদয়ের সাথে সাথে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ শামছুল ইসলাম জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। জাতীয় পতাকা উত্তোলন শেষে শিক্ষাবোর্ডের মসজিদের ইমাম মাঝহারুল ইসলাম শহিদদের আত্মার মাগফেরাতের উদ্দেশ্যে দোয়া পরিচালনা করেন। সকাল ৭ টায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল কর্মকর্তা-কর্মচারী বোর্ড আঙ্গিনা হতে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ শামছুল ইসলাম ও সচিব প্রফেসর খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান-এর নেতৃত্বে র‌্যালি সহকারে কুমিল্লা কেন্দ্রীয় শহিদমিনারে উপস্থিত হয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। সকাল সাড়ে ৭ টায় বোর্ডের সকল কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে বোর্ড মিলনায়তনে মহান একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বোর্ডের উপ-সচিব (প্রশাসন) এ.কে.এম সাহাব উদ্দিন এর সভাপতিত্বে এবং বোর্ডের নিরাপত্তা কর্মকর্তা কেয়া রায়ের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা শিক্ষাবোর্ড,চেয়ারম্যান প্রফেসর মোঃ শামছুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা শিক্ষাবোর্ড সচিব প্রফেসর খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান। এ সময় প্রবন্ধ উপস্থাপন করেন বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সালাউদ্দিন, কবিতা আবৃত্তি করেন সুমন রায়, সহকারী প্রোগ্রামার ও চেয়ারম্যান একান্ত সচিব। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বোর্ডের বিদ্যালয় পরিদর্শক রীতা চক্রবর্ত্তী, উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) মোহাম্মদ শাহজাহান, কর্মচারী সমিতির সভাপতি মো: সিরাজুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সাহাব উদ্দিন প্রমুখ। বাদ জুমা বোর্ড জামে মসজিদে সকল ভাষা শহিদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD