1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
লাকসাম-ঢাকা রুটে তায়েফ এয়ারকন এসি বাস সার্ভিস উদ্বোধন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

লাকসাম-ঢাকা রুটে তায়েফ এয়ারকন এসি বাস সার্ভিস উদ্বোধন

  • প্রকাশিতঃ শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০২৮ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক, লাকসাম :

লাকসাম-ঢাকা রুটে তায়েফ এয়ারকন এসি (শীতাতপ নিয়ন্ত্রিত) বাস সার্ভিস উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দোয়া মাহফিল ও ফিতা কাটার মাধ্যমে এ যাত্রীবাহী বাস সার্ভিসের উদ্বোধন করেন, বিশিষ্ট ইসলামীক বক্তা মুহাদ্দিস রফিক উল্লাহ আফসারী ও প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম মনির।
তায়েফ এয়ারকনের কর্মকর্তারা জানান, এ অঞ্চলের যাত্রীদের সেবার বিষয়টি মাথায় রেখে বাসটি মনোহরগঞ্জের বিপুলাসার, নাথেরপেটুয়া, লাকসাম বাইপাস, জংশন বুথসহ কুমিল্লা ক্যান্টনমেন্ট ও ঢাকার আরামবাগে সরাসরি যাতায়াত করবে। ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪শ’ টাকা। এ বাসে যাতায়াতকারী যাত্রীদের জন্য নামাজের বিরতিসহ নিরাপদে আরামদায়ক ভ্রমণের বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়া হবে।
লাকসাম বাইপাস কার্যালয়ে তায়েফ এয়ারকনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট বদিউল আলম সুজন, প্রতিষ্ঠানের পরিচালক মোঃ আলমগীর হোসেন, জসিম উদ্দিন, সোহেল মাহমুদ, জাহাঙ্গীর আলম, আবুল কাশেম, আবু বকর জাহিদ, সাইফুল ইসলাম শিপন, শাখাওয়াত হোসেন দুলাল, মোঃ মোতালেব হোসেন, মোঃ দিদারুল ইসলামসহ অন্যান্য পরিচালক, বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও লাকসামের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD