1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজ করছে কার্যকরী পরিষদের সাধারণ অধিবেশনে শাহজাহান অ্যাডভোকেট - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজ করছে কার্যকরী পরিষদের সাধারণ অধিবেশনে শাহজাহান অ্যাডভোকেট

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭১ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক, লাকসাম:

‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা দক্ষিণ জেলা শাখার কার্যকরী পরিষদের প্রথম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা দক্ষিণ জেলা কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমীর মুহাম্মদ শাহজাহান অ্যাডভোকেট বলেন, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজ করছে। এ সংগঠনটি এদেশের মানুষের জন্য একটি নেয়ামত। শ্রমিকদের পরকালীন মুক্তি ও ইহকালীন শান্তি প্রতিষ্ঠায় এবং ইসলামী আইন বাস্তবায়নে শ্রমিক কল্যাণ শ্রমজীবী মানুষের মাঝে দাওয়াতি কাজ করে যাচ্ছেন। অধিকাংশ মানুষ যখন চাইবেন তখনি বাংলাদেশে ইসলামী আইন বাস্তবায়ন হবে। আল্লাহর এই জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করাই আমাদের একমাত্র লক্ষ্য।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ আব্দুস সালাম।
শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা জেলা সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা শাহাব উদ্দিন হায়দারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা সহ-সভাপতি মাষ্টার একেএম শাহ আলম, মাস্টার মোঃ আব্দুল করিম, সহ-সেক্রেটারি ওমর ফারুক, শহিদুল ইসলাম, ইকবাল হাসান মাহমুদ। অধিবেশনে কুমিল্লা দক্ষিণ জেলার অন্তর্গত লাকসাম উপজেলা, পৌরসভা, মনোহরগঞ্জ উপজেলা, নাঙ্গলকোট উপজেলা পৌরসভা, চৌদ্দগ্রাম উপজেলা, পৌরসভা, বরুড়া উপজেলা, পৌরসভা, লালমাই ও সদর দক্ষিণ উপজেলা শাখার দায়িত্বশীলবৃন্দ অংশগ্রহণ করেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD