1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে........ইউএনও মাহমুদা জাহান - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে……..ইউএনও মাহমুদা জাহান

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯২ বার পঠিত

পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে……..ইউএনও মাহমুদা জাহান
মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া  প্রতিনিধি।।
শুধু পড়ালেখা করলেই হবে না। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষার্থীদেরকে মানবিক মানুষ হয়ে গড়ে উঠতে হবে। তাহলে আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ। (১৩ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার সকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার টাটেরা হাজী মাস্টার রেহান উদ্দিন আখন্দ মহিলা দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ, চার তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে পোষাক বিতরণ, মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথাগুলো বলেন। ইউএনও মাহমুদা জাহান আরো বলেন পড়ালেখার পাশাপাশি সাংস্কৃতিক মেধা বিকশিত করতে হবে। সুস্থ ধারার সাংস্কৃতিক গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মুবিন আখন্দ। শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্রী সামিয়া ইসলাম। এতে উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সাবেক সভাপতি ও দাতা সদস্য হাজী মাস্টার মোঃ রেহান উদ্দিন আখন্দ। এতে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও আমেরিকা প্রবাসী মোঃ আবুল খায়ের আখন্দ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম, কুমিল্লা সদর হসপিটালের কনসালটেন্ট ডাঃ গোলাম সারওয়ার সরকার, কুমিল্লা সদর হসপিটালের কনসালটেন্ট ডাঃ মুহাম্মদ আবুল বাশার আখন্দ, ইঞ্জিনিয়ার মোঃ জয়নাল আবেদীন, শিক্ষা অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী মোঃ আল-আমিন, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, হাজী আইয়ুব খান পাঠান, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, এস.এম. শাহীনুর ইসলাম, ডাঃ মোঃ মজিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহম্মদ শহীদুল করিম, অত্র মাদ্রাসা প্রতিষ্ঠাতার সহধর্মিণী শিরিনা আক্তার, মাদ্রাসার সাবেক সভাপতি মোঃ জামাতুল ইসলাম, মাস্টার মোঃ জসিম উদ্দিন, মোঃ রফিকুল ইসলাম, ঈমাম উদ্দিন আখন্দ। অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার এবং শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করেন অতিথিবৃন্দরা। সবশেষে দোয়া ও মোনাজাত এর মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD