1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় বিজিবি’র অভিযানে দেড় কোটি টাকার অবৈধ মোবাইল ফোন ও ডিসপ্লে জব্দ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লায় বিজিবি’র অভিযানে দেড় কোটি টাকার অবৈধ মোবাইল ফোন ও ডিসপ্লে জব্দ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪০৭ বার পঠিত

নেকবর হোসেন প্রতিনিধি
কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর সদস্যরা ১,৫৪,৬৩,৭০০ (এক কোটি চুয়ান্ন লক্ষ তেষট্টি হাজার সাতশত) টাকা মূল্যের অবৈধ ভারতীয় মোবাইল ফোন ও মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে।
১০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে কুমিল্লা ব্যাটালিয়নের অধীনস্থ আমানগন্ডা বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় নোয়াপুর নামক স্থানে বিজিবি সদস্যরা সীমান্ত থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ১০৯টি বিভিন্ন প্রকারের ভারতীয় মোবাইল ফোন এবং ২,৭০০টি মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করে। জব্দকৃত এসব পণ্যের মোট মূল্য প্রায় ১ কোটি ৫৪ লক্ষ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) তাদের দায়িত্বপ্রাপ্ত সীমান্ত এলাকায় দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পেশাদারিত্বের সাথে আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এবারের অভিযানও সেই ধারাবাহিকতার অংশ।

জব্দকৃত সকল অবৈধ দ্রব্যসামগ্রী কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।

স্থানীয়রা বিজিবি’র এই অভিযানের প্রশংসা করে বলেছেন, সীমান্তে অবৈধ পণ্য চলাচল রোধে বিজিবি’র কঠোর অবস্থান দেশের অর্থনীতি ও নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD