1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত

  • প্রকাশিতঃ শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯৯ বার পঠিত

নেকবর হোসেন প্রতিনিধি
কুমিল্লার হোমনায় খেলনা কেনা নিয়ে ঝগড়ার জেরে কিশোর গ্যাংয়ের সদস্যরা ছুরিকাঘাতে এক কিশোরকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
গতকাল শুক্রবার রাত ৮টার দিকে চান্দেরচর ইউনিয়নের চান্দেরচর দারুল ইসলাম সিনিয়র মাদ্রাসার পাশে এ ঘটনা ঘটে। নিহত মো. কাউসার (১৬) তাতুয়ারচর গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে। সে কাঠের আসবাবের দোকানে কাজ করত।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে চান্দেরচর মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল চলাকালে পাশে মেলা বসেছিল। সেখানে শিশুদের খেলনা কেনা নিয়ে কাউসারের সঙ্গে চান্দেরচর ও কৃষ্ণপুর গ্রামের দুই কিশোরের কথা-কাটাকাটি হয়। এর জেরে দুজনের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের সদস্যরা কাউসারের ওপর হামলা করে। এ সময় দুজন কাউসারকে ছুরিকাঘাত করে। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাউসারের বাবা জাহাঙ্গীর বলেন, ‘আমার ছেলেকে কিশোর গ্যাংয়ের সদস্যরা ছুরিকাঘাত করে আহত করে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেলেও আর বাঁচাতে পারিনি। আমার ছেলেকে ছুরিকাঘাতে হত্যা করেছে। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’

এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, কাউসারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ খুনিদের বিষয়ে খোঁজখবর নিচ্ছে। শিগগির আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD