1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুবি ছাত্রলীগের সাবেক আহ্বায়ককে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুবি ছাত্রলীগের সাবেক আহ্বায়ককে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর

  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮১ বার পঠিত

 

নেকবর হোসেন প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রথম আহ্বায়ক মাহমুদুর রহমান মাসুমকে কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের পাশে একদল ছাত্রজনতা আটক করে মারধর করে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১০টায় এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, মাহমুদুর রহমান মাসুম ২৯ জুলাই বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনসার ক্যাম্প এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত। এছাড়াও, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
কোতোয়ালি থানার পরিদর্শক মহিনুল ইসলাম বলেন, মাসুম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা করেছে। তিনি একাধিক মামলার আসামি। বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। আমরা কার্যক্রম শেষ করে তাকে আদালতে উঠানো হবে।
উল্লেখ, বর্তমানে তিনি কুমিল্লা দক্ষিণ জেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD