1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ে ছাত্রদের উপর হামলা ও একাধিক মামলার আসামি ছাত্রলীগ নেতা সোলেমান গ্রেফতার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

বুড়িচংয়ে ছাত্রদের উপর হামলা ও একাধিক মামলার আসামি ছাত্রলীগ নেতা সোলেমান গ্রেফতার

  • প্রকাশিতঃ বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭৬ বার পঠিত

 

বুড়িচং, প্রতিনিধি।।

কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় মামলার আসামি বুড়িচং উপজেলার ষোলনল গ্রামের সাকু মিয়ার ছেলে সাবেক ছাত্রলীগ নেতা মো. সোলেমানকে গ্রেফতার করেছে বুড়িচং থানা পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ভরাসার বাজার থেকে তাকে আটক করে বুড়িচং থানা পুলিশের একটি দল।

আটকের বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজিজুল হক জানান, সোলেমানের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে হামলা ছাড়াও একাধিক ডাকাতি, হত্যা, চাঁদাবাজি, মাদক মামলা রয়েছে।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানা পুলিশ উপজেলার ষোলনল ইউনিয়নের ভরাসার বাজার এলাকা অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক বলেন, সোলেমান ষোলনল ইউনিয়নে ত্রাসের রাজত্ব কায়েক করেছিল। তার ভয়ে পুরো ইউনিয়নবাসী আতংকিত ছিল। তার বিরুদ্ধে বুড়িচং থানায় চাঁদাবাজি ও হত্যা মামলাসহ ৩টি মামলা রয়েছে।

এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র- জনতার আন্দোলনে হামলা চালানোর অভিযোগ রয়েছে। ছাত্রজনতার আন্দোলনে হামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD