1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় লিফলেট বিতরণের অভিযোগে ছাত্রলীগের কর্মী আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লায় লিফলেট বিতরণের অভিযোগে ছাত্রলীগের কর্মী আটক

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮১ বার পঠিত

 

নেকবর হোসেন প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বারে আওয়ামী লীগের লিফলেট বিতরণের অভিযোগে মো. সজিব (২৪) নামের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত ওই ছাত্রলীগ কর্মী উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের পদ্মকোট গ্রামের ফুল মিয়ার ছেলে এবং জাফরগঞ্জ মীর আবদুল গফুর ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র। মঙ্গলবার দুপুরে সজিবকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার পর দেবিদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের পদ্মকোট বাজারে দোকানে লিফলেট বিতরণ করেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
খবর পেয়ে দেবিদ্বার থানা পুলিশের উপ-পরিদর্শক মাজহারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ওই বাজারে অভিযান চালায়। তখন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পালিয়ে যায়। মো. সজিব নামের ছাত্রলীগের এক কর্মীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
এ ব্যাপারে দেবিদ্বার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, লিফলেট বিতরণের অভিযোগে আটক ছাত্রলীগ কর্মীকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD