1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়া চান্দলা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ - Dainik Cumilla
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

ব্রাহ্মণপাড়া চান্দলা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  • প্রকাশিতঃ সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৩০২ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি।।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর বাসস্ট্যান্ড আউটলেট শাখা ও চান্দলা বাজার আউটলেট শাখার পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে। প্রতিবছরের ন্যায় এই বছরেও শীতার্ত মানুষের মাঝে এই কম্বল বিতরণ করেছে। এরই ধারাবাহিকতায় (২৬ জানুয়ারী) রবিবার সকাল ১১টায় চান্দলা বাজার আউটলেট শাখার আয়োজনে ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে। এর আগে গত (২২ জানুয়ারী) বুধবার সকালে মাধবপুর বাসস্ট্যান্ড আউটলেট শাখার পক্ষ থেকেও ওই ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি মাধবপুর বাসস্ট্যান্ড আউটলেট শাখা ও চান্দলা বাজার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি শাখার স্বত্ত্বাধিকারী মোঃ মাহফুজুর রহমান। এবিষয়ে ব্যাংকের এজেন্ট শাখার স্বত্ত্বাধিকারী মোঃ মাহফুজুর রহমান বলেন, প্রতিবছরের ন্যায় এই বছরও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। এধরণের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD