1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী ফারুকের বাবার পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী ফারুকের বাবার পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৯২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ও একাত্তর টেলিভিশনের স্টাফ রিপোর্টার কাজী এনামুল হক ফারুক এর বাবা ব্যবসায়ী কাজী সিরাজুল হকের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৪ অক্টোবর) মরহুমের কবর জিয়ারত, এতিম শিশুদের খাদ্য বিতরণসহ মনোহরপুর সোনালী জামে মসজিদ রোডের বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করে অর্পণ সিরাজ ফাউন্ডেশন। বাদ আসর নগরীর কান্দিরপাড়, সোনালী জামে মসজিদ, মুন্সেফবাড়ি, রাজগঞ্জ, গর্জনখোলা, মৌলভীপাড়া, চকবাজার ও হযরতপাড়া জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রয়াত কাজী সিরাজুল হক এর জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন মরহুমের একমাত্র ছেলে সাংবাদিক কাজী এনামুল হক ফারুক।

প্রসঙ্গত, কাজী সিরাজুল ইসলাম নগরীর স্টেডিয়াম মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। ২০২০ সালের (১৪ অক্টোবর) বার্ধক‌্যজ‌নিত কার‌ণে নগরীর মনোহরপুরের বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। পরে ম‌নোহরপুর সোনালী জা‌মে মস‌জি‌দে প্রথম নমাজে জানাজা এবং নগরীর হযরত পাড়া জামে মসজিদ সংলগ্ন ঈদগাহে দ্বিতীয় নামাজে জানাজা শেষে টমছমব্রীজ কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD