1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় প্রাণ কোম্পানীর এসআর বেলাল নিহত - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় প্রাণ কোম্পানীর এসআর বেলাল নিহত

  • প্রকাশিতঃ সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ২৮৯ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাতনামা বেপরোয়া গতির একটি যাত্রীবাহি বাসের ধাক্কায় মো: বেলাল হোসেন (৪০) নামে প্রাণ কোম্পানীর একজন সেলস্ রিপ্রেজেন্টেটিভ (এসআর) নিহত হয়েছে। নিহত বেলাল হোসেন লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চরমোহর গ্রামের এজহার আহমেদ এর ছেলে। ঘটনাটি ঘটে সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে আটটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাবুচি এলাকায়। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মিয়াবাজার হাইওয়ে থানার সার্জেন্ট অর্পণ দেবনাথ।

হাইওয়ে থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় সোমবার সকালে নিজ বাসা থেকে কর্মস্থল কাশিনগর এর উদ্দেশ্যে বাই সাইকেলযোগে রওনা করেন প্রাণ কোম্পানীর সেলস্ রিপ্রেজেন্টেটিভ (এসআর) বেলাল হোসেন। পথিমধ্যে তিনি মহাসড়কের বাবুচি এলাকায় পৌঁছলে ঢাকামুখি লেনে অজ্ঞাতনামা একটি দ্রুতগতির বাস তার বাই সাইকেলটিকে ধাক্কা দিলে সাইকেল সহ তিনি মহাসড়ক থেকে ছিটকে পড়ে যান। এ সময় তিনি গুরুতর আহত হন। প্রচুর রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। সংবাদ পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার ও সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে। পরে লাশের পরিচয় শনাক্ত করে নিহতের স্বজনদের খবর দেওয়া হলে তারা হাইওয়ে থানায় আসেন। সোমবার দুপুরে সকল আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে থানা পুলিশ।

এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জসিম উদ্দিন জানান, ‘দুর্ঘটনার সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেছে। সুরতহাল, ময়নাতদন্ত ও আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD