1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
রাজনৈতিক অঙ্গন যেন কুলাঙ্গার মুক্ত হয়,‘ ফ্যাসিস্ট কুৎসিত লোকগুলো যেন সংসদে প্রবেশ করতে না পারে -কুমিল্লায় ড. বদিউল আলম মজুমদার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

রাজনৈতিক অঙ্গন যেন কুলাঙ্গার মুক্ত হয়,‘ ফ্যাসিস্ট কুৎসিত লোকগুলো যেন সংসদে প্রবেশ করতে না পারে -কুমিল্লায় ড. বদিউল আলম মজুমদার

  • প্রকাশিতঃ শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৩৫৬ বার পঠিত

নেকবর হোসেন প্রতিনিধি
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের চেয়ারম্যান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ২০১৮ নির্বাচনে ভোট জালিয়াতিতে জড়িত প্রশাসনিক কর্মকর্তাদের বিচারের আওতায় আনতে সুপারিশ করা হয়েছে। শহীদের আত্মত্যাগ যেন বৃথা না যায় সেটি বিবেচনায় রেখেই ১৫০টি সুপারিশ করা হয়েছে।

তিনি বলেন, ‘রাজনৈতিক অঙ্গন যেন কুলাঙ্গার মুক্ত হয়। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে জড়িত ফ্যাসিস্ট কুৎসিত লোকগুলো যেন সংসদে প্রবেশ করতে না পারে। সংস্কারের আরেকটি সুপারিশ হলো রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করা। যেন দুর্বৃত্তরা রাজনৈতিক দলের সাথে অন্তর্ভুক্ত হতে না পারে।’

কুমিল্লাবাসীর বঞ্চনার প্রতিকারে কুমিল্লা বাঁচাও মঞ্চের আয়োজনে আজ (শনিবার, ১৮ জানুয়ারি) আখতার হামিদ খান স্যাটেলাইট সিটি বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শনিবার দুপুরে বার্ড মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। বার্ডের অতিরিক্ত মহাপরিচালক ড. আবদুল করিমের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম.এম শরিফুল করীম, কুমিল্লা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আবু সায়েম ভূইয়া।

বক্তারা বলেন, একটি রাস্তা ১টি দেশের ভূগোল বদলে দিতে পারে। মিলিয়ন ডলার অর্থনীতির রূপরেখা টেনে দিতে পারে ১টি নদী। কুমিল্লাকে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তুলতে হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD