1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিবির নেতার মৃত্য - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিবির নেতার মৃত্য

  • প্রকাশিতঃ শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৩১৯ বার পঠিত

 

নেকবর হোসেন প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাফেজ ইখতিয়ার উদ্দিন নামের ছাত্রশিবিরের এক নেতার মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সকালে কুমিল্লা সেন্ট্রাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা যান তিনি।
চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. মোজাম্মেল হক তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি উপজেলার বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামের মাস্টার কামাল উদ্দিনের ছোট ছেলে।

ইখতিয়ার উদ্দিন চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার ছাত্রশিবিরের অর্থ সম্পাদক ছিলেন। একই প্রতিষ্ঠানে তিনি ফাজিল প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

ইখতিয়ারের পরিবার সূত্র জানায়, চৌদ্দগ্রাম উপজেলা সদরে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত তিন-চার দিন ধরে জ্বরে ভুগছিলেন ইখতিয়ার। পরে কুমিল্লা সেন্ট্রাল মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে পৌনে ৯টায় মারা যান তিনি।

চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. মোজাম্মেল হক বলেন, ‘হাফেজ ইখতিয়ার উদ্দিন চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার ছাত্র শিবিরের অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। তার মৃত্যুতে ছাত্রশিবির গভীরভাবে শোকাহত।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD