1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ছিলেন আওয়ামী লীগের সেক্রেটারি হলেন জামায়াতের সভাপতি - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ছিলেন আওয়ামী লীগের সেক্রেটারি হলেন জামায়াতের সভাপতি

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ৩০০ বার পঠিত

 

দৈনিক কুমিল্লা রিপোর্ট ।।

কুমিল্লার তিতাসে আবু হানিফ নামের এক আওয়ামী লীগ নেতাকে জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি ঘোষণা করা করা হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়েছে।

 

আবু হানিফ উপজেলার মজিদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি একই ইউনিয়ন পরিষদের মেম্বার।

স্থানীয় সূত্র জানায়, বিগত সময়ে আওয়ামী লীগের সব রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছেন আবু হানিফ। হঠাৎ করে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল থেকে প্রকাশ্যে আসে আবু হানিফ জামায়াতের ওয়ার্ড সভাপতি নির্বাচিত হওয়ার কথা। এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।

এ বিষয়ে জানতে আবু হানিফ মেম্বারকে একাধিকবার মুঠোফোনে কল দিয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

 

কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আবদুল মতিন বলেন, ‘আবু হানিফ মেম্বার হওয়ার ১০ বছর আগে জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি মেম্বার নির্বাচিত হওয়ার পার জোর করে তাকে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বানানো হয়েছে। মূলত তিনি আমাদের সক্রিয় কর্মী ছিলেন।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD