1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় জামায়াতে ইসলামীর কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় জামায়াতে ইসলামীর কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ

  • প্রকাশিতঃ বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ২৯৮ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় জামায়াতে ইসলামী প্রান্তিক কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার উদ্যোগে উপজেলার ৬০ জন কৃষকদের মাঝে এই ধানের চারা বিতরণ করা হয়। ধানের চারা বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম। এসময় উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর খন্দকার মোহাম্মদ শাহজালাল, এ্যাসিসটেন্ট সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম ভূইঁয়া, শশীদল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোহাম্মদ আবদুর রহমান সেলিম, হাফেজ মনির হোসেনসহ কৃষকরা উপস্থিত ছিলেন। ধানের চারা পেয়ে কৃষকরা খুশি হয়ে জামায়াতে ইসলামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এধরনের কাজ ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও জানায় জামায়াতে ইসলামী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD