1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ২৮৯ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি।।

৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং অলিম্পিয়াড উদযাপন উপলক্ষ্যে “বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারী) সকালে শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয় ও বিজ্ঞান ক্লাবের আয়োজনে দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মমিনুল হক ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম।
অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাশিদা আক্তারের পরিচালনায় বিজ্ঞান মেলায় উপস্থিত ছিলেন শিদলাই আমীর হোসেন জাবেদা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, শিদলাই ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল, চান্দলা করিম বক্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রাখাল চন্দ্র শীল, শিদলাই দরবার শরীফের পীর মাও. রুহুল আমীন, প্রধান শিক্ষক পর্যায়ক্রমে মো: গিয়াস উদ্দিন, মো: নুরুল ইসলাম, আবদুল আজিজ প্রমূখ। মেলায় অংশগ্রহণকারী মোট ২০টি স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।
সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মেলা শেষে কুইজ প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী মো: ছামিউল ইসলাম।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD