1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় কলেজ ছাত্র হত্যার খুনিদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় কলেজ ছাত্র হত্যার খুনিদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন

  • প্রকাশিতঃ রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ২৯৮ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সফিউল্লাহ (১৮)কে হত্যার প্রতিবাদে ও খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী।
(১২ জানুয়ারী) রবিবার সকালে ব্রাহ্মণপাড়া হাজী মার্কেটের সামনে মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন শ্রমিক নেতা আনোয়ার হোসেন আনু সর্দার, সদর ইউপি(মহিলা) সদস্য মোসা: সামছুল নাহার, সদর ইউপি সদস্য মো: আবদুল খালেক, এডভোকেট শাহ জাহান, মনির হোসেন, বিল্লাল হোসেন, দেলোয়ার হোসেন দেলু, নিহতের বড় বোন সালমা আক্তার, সাবেক বিজিবি সদস্য মোরশেদ আলম, ফারুক আহাম্মদ, এমদাদুল হক সবুজ, শহিদুল ইসলাম, কনু মিয়া। বক্তাব্যে বক্তারা বলেন, কলেজ ছাত্র সফিউল্লাহ’র হত্যার ঘটনা প্রায় ১৮ দিন পেরিয়ে গেছে। কিন্তু পুলিশ সফিউল্লাহ হত্যার প্রধান আসামি মশিউর রহমান হৃদয়সহ খুনিদের এখনো গ্রেফতার করতে পারেনি। পুলিশ আসামীদের গ্রেফতারের বিষয়ে চরম অবহেলা করছে বলে অভিযোগ করেন তারা। হত্যাকারীদেরকে দ্রুত গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করা হয় বিক্ষোভ মিছিলে। মানববন্ধন শেষে মিছিলটি সদর এলাকার প্রধান প্রধান সড়ক ঘুরে থানার সামনে অবস্থান নেন। ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন বলেন, আমরা একজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। বাকী আসামীরা আত্মগোপনে রয়েছে। তাদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, গত ২৬ ডিসেম্বর-২০২৪ইং তারিখ সন্ধায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া সদর এলাকার এরশাদ মিয়া ছেলে সফিউল্লাকে ব্যাটমিন্টন খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে করে একই এলাকার জহিরুলে ইসলামের ছেলে মশিউর রহমান হৃদয়। এতে সফিউল্লাহ মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতর্বরত চিকিৎসক সফিউল্লাকে মৃত্যু ঘোষণা করেন।
পরে নিহত সফিউল্লাহ এর বাবা এরশাদ মিয়া বাদী হয়ে একই এলাকার জহিরুল ইসলামের স্ত্রী রিনা আক্তার, ছেলে মশিউর রহমান হৃদয়, মোঃ রিয়াদ এর নাম উল্লেখ করে ব্রাহ্মণপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ২৮ ডিসেম্বর বিকেলে মামলার দুই নাম্বার আসামি জহিরুল ইসলামের স্ত্রী রিনা আক্তারকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD