1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
  4. [email protected] : w2s_f6f7548a6d97 :
কুমিল্লায় বিবেকানন্দের ১৭তম বাৎসরিক মিলনমেলা অনুষ্ঠিত - Dainik Cumilla
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ফুটবল আনতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল স্কুলছাত্র তাসকিনের কুমিল্লায় ড্রেজারের ড্রাম থেকে পুকুরে পড়ে যুবকের মৃত্যু ​ব্রাহ্মণপাড়ায় ১৯ মামলার পরোয়ানাভুক্ত শীর্ষ মাদক কারবারি সবুজ গ্রেফতার ​ ব্রাহ্মণপাড়ায় মোবাইল কোর্টে ৩ মাদকসেবির কারাদণ্ডসহ গ্রেফতার ৪ সরকার ৫ মাসে সন্ত্রাস, চাঁদাবাজি, দখল, ধর্ষণ, খুনের রাজত্ব কয়েম করেছে…. মাওলানা এ টি এম মাছুম ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানে সুফিবাদী সুন্নী মহাসমাবেশে বক্তারা “নবীগণের-ওলীগণের প্রদর্শিত মানবিক ইসলামকে প্রসারিত করার আহ্বান” পর্ব্রাযাপ্ত বৃষ্টিতে ও অনুকূল আবহাওয়ার ব্রাহ্মণপাড়ায় আমন ধানের ফলন ভাল হবে বলে কৃষকের স্বপ্ন কুমিল্লায় ‘২ টাকার আহার’ কর্মসূচির উদ্ধোধন নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে মাদকসেবিসহ গ্রেফতার ৬

কুমিল্লায় বিবেকানন্দের ১৭তম বাৎসরিক মিলনমেলা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ২৬৯ বার পঠিত

 

তাপস চন্দ্র সরকার।।
১০ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা মহেশাঙ্গণ নাট মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ সেবাশ্রম যুব সংঘ কুমিল্লা মহানগর শাখার আয়োজনে পরমারাধ্য গুরুদেব বাংলাদেশ সেবাশ্রম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী’র ১৭তম বাৎসরিক মিলনমেলা অনুষ্ঠিত হয়।
তদুপলক্ষে সন্ধ্যারতি, ধর্মীয় আলোচনাসভা ও গুরুপূজা শেষে আগত ভক্ত-শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন- সাবেক সংসদ সদস্য, ত্রাণ ও পুর্ণবাসন বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি ও কুমিল্লা দক্ষিণ জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র আহবায়ক হাজী আমিন-উর রশিদ ইয়াছিন।
ওই অনুষ্ঠানে বাংলাদেশ সেবাশ্রম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উৎপল ব্রহ্মচারী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাদুল বারী আবু ও সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, কুমিল্লা মহানগর শাখার আহবায়ক শ্যামল কৃষ্ণ সাহা।
অনুষ্ঠানে প্রায় পাঁচ সহস্রাধিক ভক্ত-শ্রোতার সমাগম ঘটে। ওই মেলায় সকল ধর্মের মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD