1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় আদালতের নির্দেশে বসতবাড়ি প্রকৃত মালিককে বুঝিয়ে দিলেন ম্যাজিস্ট্রেট - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় আদালতের নির্দেশে বসতবাড়ি প্রকৃত মালিককে বুঝিয়ে দিলেন ম্যাজিস্ট্রেট

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২১০ বার পঠিত

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আদালতের নির্দেশে প্রায় ৬ শতক জায়গা ঢোল-শোহরত বাজিয়ে প্রকৃত মালিকদের বুঝিয়ে দেয়া হয়েছে। সোমবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ গ্রামে আলোচিত এ ঘটনা ঘটে।

সরেজমিন দেখা যায়, সাহেবাবাদ জাহাঙ্গীর বিডিআরের বাড়িরতে কুডু মিয়ার ছেলে আমীর হোসেন, মনির হোসেন, চান্দু মিয়ার ছেলে জসিম উদ্দিন ও কুদ্দুস মিয়ার ছেলে সুমন মিয়া গংদের দখলে থাকা ৬ শতক বাড়ির জায়গা নির্মাণাধীন বসতঘর ও আসবাবপত্র উচ্ছেদ ও দখলমুক্ত করা হয়। এসময় এসব জায়গায় লাল নিশান বসানো হয়।

পরে একজন ঢুলি ঢোল-শোহরত বাজিয়ে লাল নিশানা দেয়া পুরো জায়গা ঘুরে বেড়ান। পরে তিনিই জায়গার দখল বুঝিয়ে দিতে প্রকৃত মালিক (জাহাঙ্গীর আলম) এর নাম ঘোষণা করেন।
নির্বাহী ম্যাজিস্টেট ও ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান বলেন, কুমিল্লা জেলা আদালতে বেদখলি জায়গা বুঝে পেতে জাহাঙ্গীর আলম মামলা করেন।
ওই মামলার রায়ের পরিপ্রেক্ষিতে সোমবার আদালতের নির্দেশে প্রকৃত মালিকদের কাছে জায়গা বুঝিয়ে দেয়া হয়েছে। এ সময় অবৈধ দখলে থাকা ৪টি পরিবারকে উচ্ছেদ করা হয়। আদালতের নির্দেশ থাকায় দখলদারগন বসতঘরসহ অস্থাবর সম্পদগুলো সরিয়ে নিতে বাধ্য হন।

এদিকে ঢোল-শোহরত বাজিয়ে জায়গা বুঝিয়ে দেয়ার এমন ব্যতিক্রমী ঘটনা দেখতে এলাকার উৎসুক জনতা ভিড় জমান।
এছাড়া আদালত প্রতিনিধি ক্ষমতাপ্রাপ্ত নাজির মুমিনুল ইসলাম চৌধুরী, আদালত কমিশনার (সিভিল কোর্ট কমিশন) মো. আবুল বাশার, ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক এসআই আব্দুস সবুরঅ পুলিশের একটি দল এ উচ্ছেদ অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD