1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
লাকসামে ট্রাক চাপায় নিহত ২, আহত ১ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

লাকসামে ট্রাক চাপায় নিহত ২, আহত ১

  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ২৯৮ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক, লাকসাম:

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসামে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দিবাগত রাত পৌনে বারোটার দিকে ভৈষকোপালিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
লাকসাম ক্রসিং হাইওয়ে থানার পুলিশ জানিয়েছে, তিন যুবক মোটরসাইকেলে করে লাকসাম থেকে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। ভৈষকোপালিয়া মোড়ে পৌঁছালে নোয়াখালীগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ড ১১-১৬৯৪) তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই লেপ-তোশক ব্যবসায়ী তাবারক উল্লাহ মালু (৪২) ও মাসুদ (২৮) প্রাণ হারান। গুরুতর আহত মাসুকুর রহমান বাবু (২৮) কে কুমিল্লার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ব‌্যবসায়ী তাবারক উল্লাহ মালু (৪২) লাকসাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গুনতি গ্রামের শফিকুর রহমানের ছেলে ও মাসুদ (২৮) পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের উত্তরকুল গ্রামের আবু তাহেরের ছেলে।
লাকসাম ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, একই স্থানে গত বছর একটি গাড়িকে সাইড দিতে গিয়ে নিরাপত্তা খুঁটির আঘাতে মোটরসাইকেল আরোহী দুই যুবক প্রাণ হারান।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD