1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বিএনপি পিআর পদ্ধতির নির্বাচনে যেতে চায়না- চরমোনাই পীর - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

বিএনপি পিআর পদ্ধতির নির্বাচনে যেতে চায়না- চরমোনাই পীর

  • প্রকাশিতঃ সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৩৩৬ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক।। 
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, আমরাসহ অন্যান্য রাজনৈতিক দল গুলো আগামী নির্বাচনে পিআর পদ্ধতির নির্বাচন চায়। বিএনপি এ পিআর পদ্ধতির নির্বাচন চায়না। দলটি মনে করে, এই পদ্ধতিতে নির্বাচন হলে তারা ক্ষমতায় যেতে পারবেনা। বিএনপির এ ধারনা ভূল। আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন হলে সকল দলের জন্য ভালো হবে।

সোমবার (৬ জানুয়ারী) বিকেলে কুমিল্লা নগরীর জামিয়া কারিমিয়া কমপ্লেক্সে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন,  দেশে এক শ্রেনীর দল ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ক্ষমতায় যেতে চায়। ৫৩ বছর স্বাধীনতার ইতিহাসে একটি স্বার্থান্বেষী মহল বার বার আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে ক্ষমতায় গেছে। ইসলামী দলগুলোকে পরগাছা হিসেবে ব্যবহার করে তারা ক্ষমতার মসনদে বসেছে। এবার সেই পরিবর্তনের সময় এসেছে, নতুন বাংলাদেশ বিনির্মানে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার।

চরমোনাই পীর সাহেব বলেন, আওয়ামী লীগের বিদায়ের পরে সাধারণ মানুষদের নিয়ে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা সংখ্যালঘুদের মন্দির ও বাসা বাড়ি পাহারা দিয়েছে। অন্য একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা লুটপাটের মেতে উঠেছে।

মুহাম্মদ রবিউল ইসলাম মিয়াজীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের অ্যাসিস্টেন্ট সেক্রেটারি জেনারেল ইমরান হোসাইন নূর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সেলিম মাহমুদ প্রমুখ।

সম্মেলন শেষে প্রধান অতিথি আবদুল্লাহ আল মামুনকে সভাপতি ও ইয়াছিন মিয়াজিকে সাধারণ সম্পাদক পদে রেখে ২০২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD