1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় বক্সের ভেতর মিললো একদিনের কন্যা শিশুর মৃতদেহ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লায় বক্সের ভেতর মিললো একদিনের কন্যা শিশুর মৃতদেহ

  • প্রকাশিতঃ বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৩৫৩ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক , দৈনিক কুমিল্লা।।

কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার পৌর এলাকার বারেরা গ্রাম থেকে অজ্ঞাত একদিন বয়সী এক কন্যা নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে দেবিদ্বার থানা পুলিশ।

বুধবার (১ জানুয়ারী) ভোষনা হাছানিয়া দারুল উলুম মাদ্রাসার পাশে দেবিদ্বার- চান্দিনা সড়কের বারেরা থেকে কার্টুন বক্সে মোড়ানো নবজাতকের মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। তবে নবজাতকের পরিচয় এখনও জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বারেরা এলাকার তিন জন শিশু সকালে খেজুরের রস সংগ্রহ করতে এসে, দেবিদ্বার – চান্দিনা সড়কের পাশে একটি কার্টুন বক্স দেখতে পায়। পরে তারা সেটি খুলে দেখেন একটি নবজাতকের মৃতদেহ। শিশুরা সাথে সাথে স্থানীয়দের খবর দিলে তারা এসে একদিন বয়সী একটি কন্যা নবজাতকের মৃতদেহ দেখতে পান বলে জানায়। পরে স্থানীয় গ্রামবাসী পুলিশকে খবর দিলে তারা নবজাতকের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।

এ বিষয়ে দেবিদ্বার থানার উপ-পরিদর্শক এসআই কামরুল হাসান জানান, খবর পেয়ে একদিন বয়সী একটি কন্যা নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছি। প্রাথমিক অনুসন্ধানে কোন পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD