1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় ড্রেজার মেশিন দিয়ে মাটি খননের অভিযোগে দুই ব্যক্তিকে ৮০ হাজার টাকা জরিমানা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় ড্রেজার মেশিন দিয়ে মাটি খননের অভিযোগে দুই ব্যক্তিকে ৮০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৪০১ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কৃষি জমি নষ্ট করে অবৈধ খননযন্ত্র (ড্রেজার মেশিন) দিয়ে মাটি ও বালু উত্তোলনের অভিযোগে দুই ব্যক্তিকে নগদ অর্থ জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার শিদলাই এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক ড্রেজার মেশিন মালিককে ৫০ হাজার ও জলাশয় ভরাটের দায়ে অপর এক মাটি ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমান করে নগদ আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা ও উপপরিদর্শক (এসআই) শিশির ঘোষের নেতৃত্বে থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম বলেন, ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করায় উপজেলার শিদলাই এলাকার এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই এলাকায় জলাশয় ভরাট করার সময় অপর এক মাটি ব্যবসায়ী কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি বলেন, অবৈধ খননযন্ত্র ড্রেজার মেশিনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এধনের অভিযান অব্যাহত আছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD