1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুরাদনগরে ভারতীয় চিনি সহ দুই যুবক আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মুরাদনগরে ভারতীয় চিনি সহ দুই যুবক আটক

  • প্রকাশিতঃ সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৩০০ বার পঠিত

 

মোঃ মোশাররফ হোসেন মনির ,মুরাদনগর উপজেলা। 

কুমিল্লার মুরাদনগরে ভারতীয় অবৈধ ১৪৫ চিনি সহ দুই যুবককে আটক করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। রোববার রাতে উপজেলার নবীয়াবাদ এলাকা থেকে ভারতীয় চিনিসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলো ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা উপজেলার জাজিয়ারা গ্রামের সোহেল মিয়ার পুত্র মো: রনি (২২) অপরজন কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামের নুরুল ইসলামের পুত্র মো: সালাউদ্দিন (৪৭)।
পুলিশ সুত্রে জানা যায়, ভারতীয় অবৈধ চিনি দুটি পিকআপ রাতে বাঙ্গরা বাজারে আসবে এমন গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ নবীপুর এলাকায় চেকপোষ্ট বসায়। এসময় সন্দেহভাজন দুটি পিকআপ গাড়িতে তল্লাশী চালিয়ে ১৪৫ বস্তা ভারতীয় অবৈধ চিনি উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯ লাখ টাকা।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানায়, প্রতিদিন বাঙ্গরা বাজার হয়ে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় অবৈধ চিনি পাচার হয় উপজেলার মালাই বাঙ্গরা, রামচন্দ্রপুর সহ পার্শ্ববর্তী উপজেলার হোমনা ও বাঞ্চারামপুর । তাছাড়া এ অঞ্চলের ভারতীয় অবৈধ্য চিনি ব্যবসার মূল হোতা দক্ষিণ বাঙ্গরা বাজারের ব্যবসায়ী জামাল উদ্দিন। বাঙ্গরা থানার পাশেই গড়ে তুলেছে এ অবৈধ চিনির ব্যবসা। জামালকে নিয়ে একাধিকবার গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও তার বিরুদ্ধে রহস্যজনক কারনে এখনো ব্যবস্থা নেয় নি পুলিশ ও প্রশাসন। তবে জামাল থানা সহ ভিবিন্ন জায়গায় মাসোয়ারা দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন বলে জানা যায়।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৪৫ বস্তা ভারতীয় চিনি ও দুটি পিকআপ সহ দুজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর কারাগারে প্রেরন করা হয়েছে। যারা এ অবৈধ চিনির ব্যবসার সাথে জড়িত তারে বিরুদ্ধে পুলিশ তদন্ত করছেন। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD