1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
লাকসামের গোবিন্দপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

লাকসামের গোবিন্দপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩৫৬ বার পঠিত

 

লাকসাম প্রতিনিধি.

কুমিল্লার লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে ওই ইউনিয়নের ৫শ’ অসহায়-শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
গোবিন্দপুর ইউনিয়ন পরিষদে কম্বল বিতরণ করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাতুন নাহার। এসময় ইউনিয়ন সচিব বেলাল হোসাইন, হিসাব রক্ষক শফিউল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাতুন নাহার জানান, অসহায়, খেটে খাওয়া মানুষ, গরীব শীতার্তদের বিষয়টি মাথায় রেখে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে অসহায়, দুস্থ, শিশু ও পথচারীদের মাঝে ৫শ’টি কম্বল বিতরণ করা হবে। শীতার্ত কোন মানুষ যেন শীতে কষ্ট না পেয়ে থাকে সে জন্য উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছে। পর্যায়ক্রমে অন্যান্য স্থানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হবে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD