1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ে সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

বুড়িচংয়ে সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৩৫৩ বার পঠিত

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।।

সমাজসেবা অধিদপ্তরের আওতায় শিশু সুরক্ষার লক্ষ্যে চাইল্ড সেনসিটিভ স্যোসাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) শীর্ষক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে “সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা” কমিটি (সিবিসিপিসি) কুমিল্লার বুড়িচং উপজেলার ২ নং বাকশীমূল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক ওরিয়েন্টেশন সভার আয়োজন করে।
১৫ ডিসেম্বর (রবিবার) সকালে ফয়েজ আহমেদ মেম্বার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বুড়িচং উপজেলা সমাজসেবা অফিসার কবির আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন, সহকারী সমাজসেবা অফিসার আহাম্মদ উল্লাহ, বুড়িচং প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।
কমিটির সদস্য সচিব মোঃ আবুল কাশেম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মোঃ লিটন রেজা মেম্বার, মোঃ মানিক মিয়া মেম্বার, মাহফুজুর রহমান ও মহিলা মেম্বার আয়েশা বেগম।
উক্ত প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে সারাদেশের ১০ টি জেলার ১০ টি ইউনিয়নে । এর মধ্যে কুমিল্লার একমাত্র বুড়িচং উপজেলার ২ নং বাকশীমুল ইউনিয়নকে নির্ধারণ করা হয়েছে এবং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সমাজসেবা অধিদপ্তর এর অধীনে চাইল্ড সেনসিটিভ স্যোসাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্প, ফেইজ-২ এর মাধ্যমে ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহায়তায় সমাজভিত্তিক শিশু সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে প্রথম পর্যায়ে ১০০টি ইউনিয়নের (প্রতিটিতে ৩টি করে) মোট ৩০০ টি ওয়ার্ডে সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটি(CBCPC) গঠন করা হয়েছে। অনুষ্ঠানে ৩ জন ওয়ার্ড এবং ২৯ জন গ্রাম স্বেচ্ছাসেবী “(গ্রাম ও ওয়ার্ড স্বেচ্ছাসেবী)”সম্পৃক্তকরণে অনুষ্ঠিত হয়।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD