1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ে স্মার্ট কার্ড বিতরণ শুরু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

বুড়িচংয়ে স্মার্ট কার্ড বিতরণ শুরু

  • প্রকাশিতঃ বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৪৭৭ বার পঠিত

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।।

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ও ভারেল্লা উত্তর ইউনিয়নে জাতীয় পরিচয় পত্র (স্মার্ট) কার্ড বিতরণ শুরু করা হয়েছে।
১১ ডিসেম্বর , বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজে স্মার্ট কার্ড বিতরন শুরু করেন, উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মান্নান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মফিজুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, ফকির বাজার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ পিজিউল আলম, আব্দুল মতিন খসরু সরকারি কলেজের উপাধ্যক্ষ মোঃ জামাল হোসেন, বুড়িচং প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।
জানা গেছে, ২০০৭ সাল হতে ২০১৬ সাল পর্যন্ত নিবন্ধিত উপজেলার ০৯টি ইউনিয়নের নাগরিকদের স্মার্ট কার্ড বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয়। কতৃর্পক্ষ লেমিনেটেড জাতীয় পরিচয়পত্রের বদলে মেশিন রিডেবল স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের কার্যক্রমের উদ্যোগ নেয়। স্মার্ট কার্ড বিতরণের সময় কার্ডধারীদের ১০ আঙুলের ছাপ এবং চোখের আইরিশ সহ বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করবে নির্বাচন কমিশন। পরবর্তীতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র উপজেলার ০৯ টি ইউনিয়নে পর্যায়ক্রমে স্মার্ট কার্ড বিতরণ করা হবে বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD