1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে প্রবাসীর বাড়ী নির্মাণ কাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

চৌদ্দগ্রামে প্রবাসীর বাড়ী নির্মাণ কাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ

  • প্রকাশিতঃ বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৭ বার পঠিত

 

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে মো: সাইফুর রহমান মজুমদার নামে এক কুয়েত প্রবাসীর বাড়ী নির্মাণ কাজে বাধা প্রদান সহ মোটা অংকের চাঁদা দাবির অভিযোগ উঠেছে এলাকার কতিপয় যুবকের বিরদ্ধে। মঙ্গলবার দুপুরে উপজেলার চিওড়া ইউনিয়নের নোয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে। এরপর থেকে এ ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসছে। ঘটনার পর থেকে এলাকা ছাড়া অভিযুক্তরা। অভিযুক্তদের কেউ কেউ বিএনপি’র স্থানীয় রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে। পরে এ ঘটনার প্রতিকার চেয়ে মঙ্গলবার সন্ধ্যায় ভুক্তভোগির স্ত্রী জিনিয়া ইয়াছমিন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামী করে চৌদ্দগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘ এক বছর ধরে উপজেলার চিওড়া ইউনিয়নের নোয়াপুর মজুমদার বাড়ীর মৃত আব্দুর রাজ্জাক মজুমদারের ছেলে কুয়েত প্রবাসী মো: সাইফুর রহমান মজুমদার তার পৈতৃক সম্পত্তিতে নতুন পাকা বাড়ী নির্মাণ করছেন। এরপর থেকেই বিভিন্ন সময় এলাকার কতিপয় বখাটে ও উৎশৃঙ্খল যুবক তার নির্মাণ কাজে বাধা প্রদান সহ কয়েকদফা মোটা অংকের (৫০ হাজার টাকা) চাঁদা দাবি করে আসছে। একপর্যায়ে তাদের ভয়ে প্রবাসী সাইফুর রহমান মজুমদার তাদেরকে ২০ হাজার টাকা চাঁদা প্রদান করেন। এরপর যেন তারা আরও বেপরোয়া হয়ে উঠে। বারবার চাঁদার বাকী টাকার জন্য চাপ দিতে থাকে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তারা গত মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে নির্মাণ শ্রমিকদের কাজ ছেড়ে দিয়ে উঠে যেতে বলে এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রবাসীর স্ত্রী জিনিয়া ইয়াছমিন ও তার পরিবারের লোকজনের উপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানীর চেষ্টার পাশাপাশি কিল-ঘুষি ও লাথি উষ্ঠা মারিয়া নীলা-ফুলা জখমী আহত করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় প্রতিকার ও দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের লক্ষ্যে পরিবারের সাথে আলোচনা করে ভুক্তভোগির পরিবারের পক্ষে প্রবাসীর স্ত্রী জিনিয়া ইয়াছমিন মঙ্গলবার সন্ধ্যায় তিনজনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম আক্তার উজ জামান জানান, চিওড়ার নোয়াপুরের এক প্রবাসীর স্ত্রী কর্তৃক কতিপয় লোকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD