1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে প্রবাসীর উপর হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

চৌদ্দগ্রামে প্রবাসীর উপর হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

  • প্রকাশিতঃ শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৬ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ওমান প্রবাসী মো: হাবিবুর রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মিয়াবাজার ফিউচার সোসাইটির উদ্যোগে এবং এলাকাবাসীর সহযোগিতায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হামলার শিকার হওয়া প্রবাসী হাবিবুর রহমান উপজেলার উজিরপুর ইউনিয়নের ঘাসিগ্রাম পূর্বপাড়ার মৃত জহির আহমেদ ভান্ডারীর ছেলে। হামলাকারীরারও একই এলাকার বলে জানা গেছে। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা প্রবাসী মো: হাবিবুর রহমানের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের জন্য প্রশাসনের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন।

শুক্রবার (০৬ ডিসেম্বর) বিকালে উপজেলার মিয়াবাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর এ উপলক্ষে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন মিয়াবাজার ফিউচার সোসাইটির সভাপতি, কাশিনগর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো: আরিফুর রহমান মঞ্জু, মিয়াবাজার ফিউচার সোসাইটির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো: সালাউদ্দিন, সেক্রেটারী আবু বকর সিদ্দিক নোমান, কোষাধ্যক্ষ মো: ফারুক আহমেদ, কোষাধ্যক্ষ (ব্যাংক) মো: রহমত উল্লাহ।

মানববন্ধন কর্মসূচি পরিচালনা করেন মিয়াবাজার ফিউচার সোসাইটির সিনিয়র সদস্য মো: জয়নাল আবেদীন, ইকবাল হোসেন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো: আমান উল্লাহ, সদস্য মো: ফারুক হোসেন, মো: বিল্লাল হোসেন, মো: রুবেল, প্রবাসী মো: ইমরান হোসেন, আরিফুর রহমান প্রমুখ। এ সময় প্রবাসীদের পক্ষে বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সচেতন এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এর আগে অবৈধভাবে কাঁকড়ি নদীর বালু উত্তোলনকে কেন্দ্র করে প্রবাসী হাবিবুর রহমানের সাথে এলাকার কতিপয় বালু ব্যবসায়ীর সাথে বাকবিতন্ডার ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ও অবৈধভাবে সরকারি খালের বালু উত্তোলন বন্ধে ক্ষতিগ্রস্ত প্রবাসী হাবিবুর রহমান চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার বরাবর দরখাস্ত দিলে উপজেলা প্রশাসন বিশেষ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে একটি ট্রাক্টর জব্দ করে। পরে ট্রাক্টরের মালিকসহ দুইজনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করে জেলহাজতে প্রেরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সারওয়ার লিমা। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে বালু ব্যবসায়ীরা বহিরাগত লোকজন সহ গত ২৮ নভেম্বর রাতে মিয়াবাজার থেকে বাড়ী ফেরার পথে প্রাণনাশের উদ্দেশ্যে প্রবাসী হাবিবুর রহমানের উপর অতর্কিত হামলা চালিয়ে তার শরীরের বিভিন্ন অংশে কাঁটা-ছেড়া রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে মূমুর্ষূ অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধিন রয়েছেন। এ ঘটনায় গত মঙ্গলবার (০৩ ডিসেম্বর) চৌদ্দগ্রাম থানায় পাঁচজনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও ৫/৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগির স্ত্রী মীনা আক্তার। পুলিশ প্রশাসন ঘটনাটির তদন্ত করছে বলে জানা গেছে। ন্যাক্কারজনক এ হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও চাপা ক্ষোভ বিরাজ করছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD