1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বাঁশকাইট ডিগ্রি কলেজ পরিচালনায় পকেট কমিটি গঠনের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বাঁশকাইট ডিগ্রি কলেজ পরিচালনায় পকেট কমিটি গঠনের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ

  • প্রকাশিতঃ বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৫ বার পঠিত

 

মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা।।
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঁশকাইট ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের পকেট কমিটি গঠনের চেষ্টার অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছে অভিভাবক ও স্থানীয়রা।
বুধবার সকালে উপজেলর পাহাড়পুর ইউনিয়নের বাঁশকাইট ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ডিগ্রি কলেজের মূল ফটকের সামনের সড়ক অবরোধ করে পকেট কমিটি গঠনের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ করে স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে কয়েক জন অভিভাবক প্রথমে বাঁশকাইট কলেজের সামনে এসে অধ্যক্ষের পকেট কমিটি চাইনা স্লোগান দিতে থাকে। পরে একে এক সহ¯্রাধিক অভিভাবকরা ও স্থানীরাও তাদের সাথে একাত্মতা ঘোষনা করে মুরাদনগর-কৃষ্ণপুর-ইলিয়টগঞ্জ সড়ক অবরোধ করে অধ্যেক্ষের পকেট কমিটি গঠনের চেষ্টা নিয়ে বিভিন্ন স্লোগান দেয়।
এ সময় একাধিক অভিভাবক অভিযোগ করে বলেন, অভিভাবক, ছাত্র ও স্থানীয়দের মতামতকে উপেক্ষা করে গত ফ্যাসিস সরকারের ১৬টি বছরের নেয় আবারও রাতের আধারে অধ্যক্ষ নিজে একটি পকেট কমিটি গঠনের চেষ্ঠা করছে। কলেজের অভিভাবক, ছাত্র, শিক্ষক ও স্থানীয়দের অন্ধ্যকারে রেখে তিনি (অধ্যক্ষ) স্বেচ্ছাচারি মনোভাব নিয়ে জাতীয় বিশ^বিদ্যালয়ে একটি পকেট কমিটি জমা দিয়েছেন! আমরা সেই কমিটি প্রত্যাখ্যান করছি এবং সকলের মতামতের ভিত্তিতে এই পরিচালনা কমিটি গঠনের দাবি জানই।
এ বিষয়ে কলেজের শিক্ষার্থীরাও অভিভাবক ও স্থানীয়দের দাবির সাথে একাত্মতা ঘোষনা করে বলেন, আমরা ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস সরকারে বিতারিত করেছি। বিগত সরকারের নেয় এখনও কোন কমিটি ও সিদ্বান্ত আমরা মেনে নেব না। এই পকেট কমিটির বিষয়ে আমরা কোন জানিনা। এই কমিটি গনতন্ত্র পন্থায় নির্বাচনের মাধ্যমে এই কমিটি গঠন হতে হবে।
এ বিষয়ে বাঁশকাইট ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহমুদা জামান বলেন, কমিটি গঠনের প্রস্তাবটি কলেজ সংশ্লিষ্ট সকলের সাথেই কথা বলেই পাঠানো হয়েছে। আজ ১৫ দিন পর কেন স্থানীয়রা এসে আপত্তি জানাচ্ছেন! বিষয়টিতো আর এলাকাবাসি সাথে কথা বলে পাঠানোর বিষয় না? বিষয়টি হলো কনফেডিশিয়াল, যাদের সাথে কনফেডিশিয়াল ভাবে কথা বলা দরকার তাদের সাথে কথা বলেই কমিটির তালিকা পাঠানো হয়েছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD