1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার চৌদ্দগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ১ - Dainik Cumilla
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

কুমিল্লার চৌদ্দগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ১

  • প্রকাশিতঃ শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ২৯০ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার চৌদ্দগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। শনিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দৌলবাড়ি এলাকায় খাদিজা হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির সেকেন্ড অফিসার নজরুল ইসলাম এসব তথ্য জানান।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় মহাসড়কের কুমিল্লা বিশ্বরোডে চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসে উঠে চৌদ্দগ্রাম পৌর এলাকার চান্দিশকরা গ্রামের অরুন চক্রবর্তীর ছেলে ভনু চক্রবর্তী, তরুণ চক্রবর্তী, সম্পন্ন চক্রবর্তী ও জগন্নাথদীঘি ইউনিয়নের হাটবাইর গ্রামের এবাদুল হকের ছেলে জাহিদুল হকসহ কয়েকজন যাত্রী। পথে দৌলবাড়ি এলাকায় খাদিজা হোটেলের সামনে পৌঁছলে দাঁড়িয়ে থাকে ট্রাকের পেছনে ধাক্কা দেয় বাসটি। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সোলেমান বাদশা জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানার সেকেন্ড অফিসার নজরুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ ও গাড়িটি উদ্ধার শেষে ফাঁড়িতে আনা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের কাজ চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD