1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামের কাশিনগরে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত - Dainik Cumilla
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

চৌদ্দগ্রামের কাশিনগরে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৩৩১ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে উপজেলার কাশিনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের অশ্বদিয়ায় বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) বিকালে অশ্বদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মোহাম্মদ শাহজাহান।

কাশিনগর ইইনয়নের ৬নং ওয়ার্ড জামায়াতের সভাপতি এইচ এম হানিফ এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে আলোচনা করেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমান। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী মজলিশে শূরা সদস্য মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, কুমিল্লা মহানগরীর সহ-সভাপতি, বীর মুক্তিযুদ্ধা মো. আক্তারুজ্জামান।

কাশিনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোহাম্মদ মিজানুর রহমানের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাশিনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোহাম্মদ মহসীন কবির, সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শাহ আলম, কাশিনগর ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোহাম্মদ শামছুল হক প্রমুখ। এ সময় ইউনিয়ন জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD