1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় বিলাশবহুল গাড়ী থেকে বিপুল পরিমান ফেন্সিডিলসহ যুবক আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লায় বিলাশবহুল গাড়ী থেকে বিপুল পরিমান ফেন্সিডিলসহ যুবক আটক

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ২৭৫ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লায় র‌্যাব- ১১ এর একটি দল অভিযান চালিয়ে বিলাশবহুল গাড়ী থেকে ৩৯৫ বোতল ফেন্সিডিলসহ যুবককে আটক করেছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন জাগুরজুলি এলাকায় অভিযান চালিয়ে মাদকের এই চালান আটক করে র‌্যাব।
রাতে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা উপ-পরিচালক, কোম্পানী অধিনায়ক, লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
লেঃ কমান্ডার মাহমুদুল হাসান জানান, দুপুরে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন জাগুরজুলি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে আসামী মোঃ রেজাউল ইসলাম (৪০) নামক ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ সময় আসামীর হেফাজত হতে ৩৯৫ বোতল ফেন্সিডিল ও মাদক পরিবহণের কাজে ব্যবহৃত ১ টি মাইক্রোবাস উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ রেজাউল ইসলাম (৪০) শেরপুর জেলার ঝিনাইগাতী থানার জুলগাঁও গ্রামের মৃত মফিজুল হক এর ছেলে।
আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে জব্দকৃত মাইক্রোবাস যোগে দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।

র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD