1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ভিক্টোরিয়ার ইসলামের ইতিহাস বিভাগের ১৪ তম নতুন বিভাগীয় প্রধান ড. মোঃ হাবিবুর রহমান - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ভিক্টোরিয়ার ইসলামের ইতিহাস বিভাগের ১৪ তম নতুন বিভাগীয় প্রধান ড. মোঃ হাবিবুর রহমান

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ২৯৪ বার পঠিত

 

কলেজ প্রতিনিধি।।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১৪তম বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেছেন ড. মোঃ হাবিবুর রহমান। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় তিনি যোগদান করেন।যোগদানের শুরুতে তিনি অধ্যক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।বেলা ১২টায় নতুন বিভাগীয় প্রধানকে বিভাগের অফিসে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় শিক্ষক তরিকুল ইসলাম, মোহাম্মদ মহিউদ্দিন, শাহজাহান।

 

সূত্রমতে, শতবর্ষী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে বিভাগীয় প্রধান হিসাবে পদায়ন হয়েছেন ড. মোঃ হাবিবুর রহমান। ১৮ নভেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এর এক প্রজ্ঞাপনে তাকে ভিক্টোরিয়ায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে পদায়ন করা হয়। ভিক্টোরিয়ায় যোগদানের পূর্বে তিনি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ছিলেন।

প্রসঙ্গত, গত ২২অক্টোবর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর এবিএম জহিরুল আলম কুমিল্লা মহিলা কলেজে উপাধ্যক্ষ হিসেবে পদায়ন পান।তিনি বদলি হওয়াতে বিভাগে ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন মজিবুর রহমান ভূঁইয়া।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD