1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে ৬৫০ অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা ও ব্লাড গ্রুপ নির্ণয় - Dainik Cumilla
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

চৌদ্দগ্রামে ৬৫০ অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা ও ব্লাড গ্রুপ নির্ণয়

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ২৫৭ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগর ইউনিয়নের রামচন্দ্রপুর সাফিয়া আনা মিয়া স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে ডাচ বাংলা ব্যাংকের দৃষ্টি প্রকল্পের আওতায় ভার্ড কামাল চক্ষু হাসপাতালের উদ্যোগে আড়াই’শ রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা, ৩৫ জন রোগীর ছানি অপারেশন ও ৪ শতাধিক রোগীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার রামচন্দ্রপুর সাফিয়া আনা মিয়া স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি মাস্টার মোঃ আবদুল ওয়াদুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাস্টার মোঃ আবদুল কাদেরের সঞ্চালনায় স্থানীয় আল মদিনা নূরানী হাফেজিয়া মাদ্ররাসায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভার্ড কামাল চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ রাকিব হোসেন, সাবেক মেম্বার আবদুল জলিল, সমাজসেবক একেএম শহিদুল আলম, ব্যবসায়ী ফরিদ উদ্দিন, আবদুল খালেক, মোঃ খোকন, ব্যাংকার মোঃ রাজিব, সর্দার মোঃ ওহিদ মিয়া, ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজালাল, প্রচার সম্পাদক নাজমুল হাসান মাসুদ, ডিএমএফ আজলান বিন আক্কাছ, বাঁধনের কেন্দ্রীয় পর্যবেক্ষক মাহবুবুর রহমানসহ রামচন্দ্রপুর তরুণ সমাজের নেতৃবৃন্দ।

রামচন্দ্রপুর সাফিয়া আনা মিয়া স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি মাস্টার মোঃ আবদুল ওয়াদুদ বলেন, ফ্রি চক্ষু চিকিৎসা ও ব্লাড গ্রুপ নির্ণয় উপলক্ষে প্রবাসী ও দেশে থাকা মানবিক ব্যক্তিগণ আর্থিক সহযোগিতা করেছেন। ফাউন্ডেশন ও গ্রামবাসীর পক্ষ থেকে তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। উল্লেখ্য, চলতি বছরের পহেলা এপ্রিল প্রতিষ্ঠার পর থেকে রামচন্দ্রপুর সাফিয়া আনা মিয়া স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD