1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে কিশোর গ্যাং কর্তৃক যুবদল নেতার উপর নৃশংস হামলার প্রতিবাদে সভা - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

চৌদ্দগ্রামে কিশোর গ্যাং কর্তৃক যুবদল নেতার উপর নৃশংস হামলার প্রতিবাদে সভা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ২৭৮ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে স্থানীয় কিশোর গ্যাং কর্তৃক যুক্তরাজ্য শাখা জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংসদ এর সহ-সভাপতি মোহাম্মদ আরিফুর রহমান মজুমদার এর ছোট ভাই, শুভপুর ইউনিয়ন যুবদল নেতা মো: সাইফুল ইসলাম সুমন এর উপর বর্বরোচিত ও নৃশংস হামলার প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) বিকালে উপজেলার শুভপুর ইউনিয়নের পদুয়া খামার পুষ্করনী গ্রামে নেছারিয়া হাফিজিয়া মাদরাসা মাঠে এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য ও জগন্নাথ বিশ^বিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক প্রকাশনা বিষয়ক সম্পাদক, বিএনপি নেতা মো: জহিরুল কাইয়ুম জহির।

শুভপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মো: আব্দুল কুদ্দুস মজুমদার এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা আবু সাঈদ মেম্বার, আহসান হাবিব জিয়া, আনোয়ার হোসেন মিন্টু, ডা. নজির আহমেদ, আব্দুল বারেক, মাসুম মজুমদার, রুহুল আমিন, হাজী জহিরুল ইসলাম।

সভায় বক্তব্যে উপস্থিত নেতৃবৃন্দ যুবদল নেতা সাইফুল ইসলাম মজুমদার সুমন এর উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারী স্থানীয় কিশোর গ্যাং সদস্যদের অবিলম্বে গ্রেফতার এর মাধ্যমে আইনের আওতায় এনে দেশের প্রচলিত আইনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন। এ সময় তারা ভবিষ্যতে গ্রামের কিশোর গ্যাং কর্তৃক যেন এমন ন্যাক্কারজনক হামলার ঘটনা না ঘটে সে ব্যাপারে সকলকে সজাগ দৃষ্টি রাখার জন্য অনুরোধ করেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা জাতীয়তাবাদী ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ সুমন, সাবেক ছাত্র নেতা মো: তোফায়েল হোসেন পাটোয়ারী বাবলু, তুহিন খাঁন রৌদ্র, আলী আহমেদ, স্বেচ্ছাসেবক দলনেতা ইমরান মজুমদার, মহিন খাঁন, যুবদল নেতা মো: নয়ন মিয়া, জামাল উদ্দিন, সোহাগ মজুমদার, তিনপাড়া গ্রামের সমাজসেবক হাজী জাফর আহমেদ, মোহাম্মদ ইউছুফ মিয়া, হাজী আব্দুল মতিন, হাজী নাসির উদ্দিন আহমেদ প্রমুখ। এ সময় স্থানীয় বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD