1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুরাদনগরে মুজাফ্ফারুল উলূম মাদ্রাসার ১৩৩তম ইসলামী মহা-সম্মেলন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মুরাদনগরে মুজাফ্ফারুল উলূম মাদ্রাসার ১৩৩তম ইসলামী মহা-সম্মেলন

  • প্রকাশিতঃ রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ২৮৮ বার পঠিত

মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা।।

কুমিল্লা মুরাদনগর উপজেলায় ফিলিস্তিনে নির্যাতিত মুসলমানদের সহযোগিতার আহ্বান জানিয়ে শেষ হল উপজেলার অন্যতম প্রচীন দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া মুজাফ্ফারুল উলূম মাদ্রাাসা ও এতিমখানার ১৩৩তম ইসলামী মহা-সম্মেলন।
শনিবার দুপুরে মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে মহা-সম্মেলন অনুষ্ঠিত হয়। রাত ১২ টায় বিশেষ করে ফিলিস্তিনে নির্যাতিত মুসলামন ভাই ও বোনসহ বিশ্বের মুসলীম জাহানের দোয়া চেয়ে আখেরী মুনাজেতের মাধ্যমে সম্মেলন শেষ হয়। এ সমাবেশে দূর-দূরান্তের হাজার-হাজার মুসল্লীর সমাগম হয়।
কুমিল্লা জেলা কওমি মাদ্রিাসা সংগঠনের সভাপতি শায়খুল হাদীস আল্লামা নূরুল হক দা.বা. এর সভাপতিত্বে ও অত্র মাদ্সার শিক্ষক মাও: আতাহার আলী ও মাও: আশিকুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অথিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখে বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের পাচঁ বারের সাবেক সংসদ সদস্য কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এবং প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আরøামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী দা.বা.।
সম্মেলনে দ্বীনি শিক্ষার আলোচনা করেন বাংলাদেশ খেলাফতে মজলিসের মহাসচিব আল্লামা মুহাম্মাদ মামুনুল হক, হাটহাজারী দারুল উলূম মুঈনুল ইসলাম মাদ্রাসার শাইখুল হাদীস আল্লামা শেখ আহমদ দা.বা, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শাইখ সাজিদুর রহমান দা.বা, সাভার মারাযুত তারবিয়্যাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাও: খালেদ সাইফুল্লাহ আইয়ূবী দা.বা, সুধন্যপুর মাদ্রাসার দারুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাও: মুফতি মুস্তাকুন্নবী দা.বা, লালবাগ জামেয়া কুরআনিয়া আরাবিয়া মাদ্রাসার মুহাদ্দীস মুফতি সাখাওয়াত হোসেন রাজী, লালবাগ জামিয়া শারিফিয়াহ আরাবিয়া মাদ্সার শায়খুল হাদীস মুফতি আরিফ কিন হাবিব দা.বা, কুমিল্লা ময়নামতি মাদ্রাসায়ে আশরাফিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাও: আনিছুর রহমান আশরাফী দা.বা, গুনাইঘর বায়তুল আসগর সাত গম্বুজ জামে মসজিদের খতিব মাও: গাজী ইয়াকুব উসমানী, অত্র মাদ্রাসার খাদেম মুফতি আমজাদ হোসেনসহ দেশের শীর্ষস্থানীয় উলামা-মাশায়েখ ও ইসলামী চিন্তাবিদগণ তাশরীফ আনেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD