1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার বুড়িচংয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে একজন নিহত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লার বুড়িচংয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে একজন নিহত

  • প্রকাশিতঃ রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ২৯৪ বার পঠিত

 

নেকবর হোসেন

কুমিল্লা বুড়িচংয়ে দুর্বৃত্তদের হামলায় আব্দুর সাত্তার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার বাকশিমুল ইউনিয়নের পীতাম্বর এলাকার রেললাইনের পাশে এ ঘটনা ঘটে। নিহত আব্দুস সাত্তার কুমিল্লা আদর্শ সদর উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা।
নিহতের ছেলে খোরশেদ আলম জানান, তার বাবা আব্দুস সাত্তার পীতাম্বর এলাকায় মুদি ব্যবসায়ী ছিলেন। প্রতিদিনের মতো শনিবার রাত সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ করে রেললাইন দিয়ে নিজবাড়ী রসুলপুরে যাচ্ছিলেন।

এ সময় পীতাম্বর রেল ব্রিজ এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার বাবার ওপর অতর্কিত হামলা চালিয়ে তার কাছে থাকা নগদ টাকা, মোবাইলফোন, মানিব্যাগ ছিনিয়ে তাকে মুমূর্ষু অবস্থায় রেল ব্রিজের পাশে ফেলে রেখে চলে যায়। তার চোখে ও মাথায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
রোববার ভোরে প্রতিবেশীর মাধ্যমে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে দশটার দিকে মারা যায় সাত্তার।
এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক জানান, পুলিশ ঘটনাস্থলে আছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD