1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুভিকসাসের নবনির্বাচিত সভাপতি সাইফুল  এবং  সম্পাদক  মারুফ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

কুভিকসাসের নবনির্বাচিত সভাপতি সাইফুল  এবং  সম্পাদক  মারুফ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৪৮৪ বার পঠিত

 

কলেজ  প্রতিনিধি।।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ সাংবাদিক সমিতির (কুভিকসাস) পালাবাদল হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সভাপতি সাইফুল ইসলাম সুমন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মারুফসহ ১১জনের কমিটি ঘোষণা দেয় কার্যনির্বাহী কমিটির ১৬ তম সভার জুড়িবোর্ড।

 

গঠনতন্ত্রের ধারা-৪, উপ-ধারা-ঙ মোতাবেক জুরিবোর্ডের সদস্য ও উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ২০২৪-২৫ বর্ষের জন্য ১১সদস্যের কমিটি ঘোষণা করা। সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক আনোয়ার হোসেন, সদ্য সাবেক সভাপতি আবু সুফিয়ান ও সাধারণ সম্পাদক সাফায়েত উল্লাহ মিয়াজীর সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির (কুভিকসাস) কার্যনির্বাহী কমিটি-২০২৪-২৫ গঠন করা হয়েছে। সংগঠনের গঠনতন্ত্রের ধারা-৪ এর উপধারা (ঙ) অনুযায়ী জুরি বোর্ড সদস্য ও  উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে নিম্নোক্ত ১১ সদস্যকে ২০২৪-২৫ বর্ষের জন্য অনুমোদন দেয়া হলো।

 

সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম সুমন (সাপ্তাহিক আমোদ), সহ-সভাপতি সাইমুম ইসলাম অপি (দৈনিক কুমিল্লার কাগজ), সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মারুফ (বাংলা ট্রিবিউন), যুগ্ম-সাধারণ সম্পাদক সজিব মাহমুদ (দৈনিক রূপসী বাংলা), সাংগঠনিক সম্পাদক মাকছুদুর রহমান  (আকাশ টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক আল আমিন কিবরিয়া (দৈনিক শিরোনাম), দফতর সম্পাদক হাসিবুল ইসলাম সজিব (সকালের শিরোনাম), অর্থ সম্পাদক মো. রাকিব হোসেন (সমতট টিভি)।

নির্বাহী সদস্য খলিলুর রহমান, দৈনিক কুমিল্লা , সদস্য ইয়াসমিন আক্তার মিম, সদস্য মো. তামিম হোসেন।

নব নির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম সুমন ও  সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মারুফ বলেন, ‘ভিক্টোরিয়া কলেজের গৌরবময় ইতিহাস ধরে রাখতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতি যে ভূমিকা রেখেছে সেই ধারা অব্যাহত রাখতে কাজ করবো। এতে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের সহযোগীতা প্রত্যাশা করি। সেই সঙ্গে সাংবাদিক সমিতির সকল সদস্যদের সর্বত্মক সহযোগীতা অব্যাহত থাকবে সেই প্রত্যাশা রাখি।’

 

প্রসঙ্গত, ২০১৬ সালের ২০ মার্চ প্রতিষ্ঠালাভ করে  কুভিকসাস। ‘বিবেকবান সাংবাদিক তৈরির প্রত্যয়’ এ স্লোগানে কলেজের ডিগ্রি শাখার প্রশাসনিক ভবনের নিচতলার কার্যালয় থেকে পরিচালিত হয় কুভিকসাস। কলেজ অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এ সংগঠনের পৃষ্ঠপোষক। অধ্যক্ষ কর্তৃক নির্বাচিত দু’জন শিক্ষা কর্মকর্তা কুভিকসাসের উপদেষ্টা হিসাবে দায়িত্বে আছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD