1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় কুখ্যাত মাটি খেকু কাদিরের ১ বছরের কারাদণ্ড - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

ব্রাহ্মণপাড়ায় কুখ্যাত মাটি খেকু কাদিরের ১ বছরের কারাদণ্ড

  • প্রকাশিতঃ বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৩০০ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ড্রেজার এবং বালু মহালের নিয়ন্ত্রক কুখ্যাত মাটি খেকু আবদুল কাদির (৩৫) কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে৷ আবদুল কাদির সুনামগঞ্জ জেলার বাসিন্দা আবদুল মান্নান এর ছেলে৷ বর্তমানে সে ব্রাহ্মণপাড়া উপজেলার কল্পবাস এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করত৷ ২১ অক্টোবর মঙ্গলবার সন্দায় তাকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারায় একবছরের কারাদণ্ড প্রদান করা হয়৷ উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার স ম আজহারুল ইসলাম এ দণ্ডাদেশ প্রদান করেন৷ এসময় আঃ কাদির অবৈধ ড্রেজার মেশিনের মাধ্যমে ফসলি জমির মাটি নাগাইশ দঃ পাড়া এলাকা থেকে ধান্যদৌলে আনত৷ এসময় এস আই সামছুদ্দিনসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল৷ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট স ম আজহারুল ইসলাম বলেন অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে৷

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD