1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
- Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ২৮৮ বার পঠিত

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক নিহত

নেকবর হোসেন ।।
কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ রানা(৩০) নামে ট্রাক চালক নিহত ও অপর ট্রাক চালক শরিফ আহত হয়েছেন।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা ইউনিয়নের আমজাদের বাজার এলাকায় পানসি হোটেল ও গাংরা রাস্তার মাথায় পৃথক ২টি দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ রানা চট্টগ্রাম শহরের হালিশহর থানার সবুজবাগ এলাকার মোহাম্মদ সেলিম মিয়ার ছেলে। আহত শরিফ ভোলা জেলার চকমারিয়া গ্রামের ছেলে। তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম মিয়া বাজার ফাড়ির থানার উপ-পরিদর্শক গিয়াস উদ্দিন।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে ঢাকামুখী কাভার্ডভ্যান(চট্টমেট্রো-ট-১১-৬১৬২) সামনে থাকা অপর অজ্ঞাতনামা গাড়িতে স্বজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে কাভার্ডভ্যানের চালক মোহাম্মদ রানা নিহত হন।

অপর ঘটনায় গাংরা রাস্তার মাথায় ভোর বেলায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যান(ঢাকামেট্রো-ট-১১-৬১৪৩)কে অপর কাভার্ডভ্যান(চট্টমেট্রো-ঢ-১১-৫৩৪১) স্বজোরে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেয়া কাভার্ডভ্যানের চালক শরীফ গুরুতর আহত হন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাকে উদ্ধার ও চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লায় প্রেরণ করা হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে পুলিশের সেকেন্ড অফিসার নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে নিহত মোহাম্মদ রানার লাশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD