1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিতের দাবি কুমিল্লা শিক্ষাবোর্ড কর্মকর্তা,কর্মচারীদের মানববন্ধন - Dainik Cumilla
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিতের দাবি কুমিল্লা শিক্ষাবোর্ড কর্মকর্তা,কর্মচারীদের মানববন্ধন

  • প্রকাশিতঃ সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ২৬৯ বার পঠিত

 

নেকবর হোসেন
রবিবার দেশের বিভিন্ন শিক্ষাবোর্ডে কতিপয় অকৃতকার্য শিক্ষার্থী কর্তৃক শিক্ষাবোর্ডের এখতিয়ার বহির্ভূত দাবী বাস্তবায়নের লক্ষ্যে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে গেইটে তালা ঝুলিয়ে অবরুদ্ধ করা এবং ঢাকা শিক্ষাবোর্ডের কর্মকর্তা/কর্মচারীদের শারীরিকভাবে লাঞ্চিত করা, আসবাবপত্র ভাংচুর করার প্রতিবাদে এবং মাননীয় প্রধান উপদেষ্টা ও মাননীয় শিক্ষা উপদেষ্টার নিকট বাংলাদেশের বিভিন্ন শিক্ষাবোর্ডের কর্মকর্তা/কর্মচারীদের নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিতের আবেদন জানিয়ে সোমবার দুপুর ১২ টায় কুমিল্লা শিক্ষাবোর্ড প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এই মানববন্ধনে অংশগ্রহণ করেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ নিজামুল করিম, সচিব প্রফেসর নূর মোহাম্মদ, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান, কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ জহিরুল ইসলাম পাটোয়ারী, বিদ্যালয় পরিদর্শক রীতা চক্রবর্ত্তী, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (সনদ) ড. মোঃ শফিকুল ইসলাম, উপ-বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ আক্তার হোসেন, উপ-সচিব একাডেমিক মোহাম্মদ সাফায়েত মিয়া, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চমাধ্যমিক) মোহাম্মদ হাবিবুর রহমান, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম, হিসাব রক্ষণ অফিসার মোঃ গোলাম হুসেন, সিনিয়র সিস্টেম এনালিস্ট প্রকৌশলী বিকাশ চন্দ্র মল্লিক, সিস্টেম এনালিস্ট সুব্রত মিশ্র, প্রোগ্রামার মোঃ হুমায়ুন কবীর, সহকারি প্রোগ্রামার সুমন রায়, সহকারি প্রোগ্রামার প্রিয়ঞ্জিত সরকার, নিরাপত্তা অফিসার কেয়া রায়, ডাটা এণ্ট্রি কন্ট্রোল সুপারভাইজার মো: আরিফ হোসেন,কর্মচারী সমিতির সভাপতি মো: সিরাজুল ইসলাম, মো: সহিদুল হক হেলালীসহ বোর্ডের সকল পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ। এ সময় কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. নিজামুল করিম বলেন,‘আন্তঃশিক্ষা বোর্ডের সভায় এই মানববন্ধনের সিদ্ধান্ত হয়। তাই আমরা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন করেছি।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD