1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সুলতানপুর ব্যাটালিয়ন কর্তৃক আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার অবৈধ পণ্য জব্দ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

সুলতানপুর ব্যাটালিয়ন কর্তৃক আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার অবৈধ পণ্য জব্দ

  • প্রকাশিতঃ বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২১৯ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, , ব্রাহ্মণপাড়া  প্রতিনিধি:

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকার ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া, কসবা এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্তবর্তী এলাকা হতে বিশেষ অভিযান পরিচালনা করে গতকাল (১৫ অক্টোবর) বুধবার ০২ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার অবৈধ পণ্য জব্দ করা হয়।

এখানে উল্লেখ্য, ০১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ভারতীয় উন্নত মানের শাড়ী এবং ০১ কোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক্স, খাদ্য সামগ্রী, বাঁজি রয়েছে।

বিষয়টি নিশ্চিত সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি। তিনি আরো বলেন, সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোৎভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD