1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ত্রিপুরাতে ফ্যাসিবাদী গং রয়েছে, তারা সেখানে জমায়েতের চেষ্টা করছে : কুমিল্লায় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ - Dainik Cumilla
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

ত্রিপুরাতে ফ্যাসিবাদী গং রয়েছে, তারা সেখানে জমায়েতের চেষ্টা করছে : কুমিল্লায় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ

  • প্রকাশিতঃ শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ২৮৯ বার পঠিত

নেকবর হোসেন

আওয়ামী ষড়যন্ত্র ও ফ্যাসিবাদের বিরুদ্ধে কুমিল্লায় প্রতিবাদী মশাল মিছিল করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। শনিবার (১৯ অক্টোবর) রাতে কুমিল্লা টাউন হল মাঠ থেকে এই মশাল মিছিল বের করা হয়। মিছিলে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং আবদুল হান্নান মাসুদ। এসময় কুমিল্লার সমন্বয়ক আবু মুহাম্মদ রায়হান, মোহাম্মদ সাকিব হোসাইন, রাসেদুল হাসান এবং রুবেল হোসাইনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মশাল মিছিলটি কুমিল্লা টাউন হল মাঠ থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ কওে পুনরায় টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়।

এসময় বক্তব্য রাখতে গিয়ে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘কুমিল্লা’ বরাবরই শেখ হাসিনার জন্য একটি দুঃস্বপ্নের নাম। ফ্যাসিবাদ যারা প্রতিষ্ঠা করেছে, তাদেও জন্য কুমিল্লা সবসবই একটি আতঙ্কেও নাম। কুমিল্লাবাসী যখন জাগে, তখন আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগের ফ্যাসিবাদ-দুঃশাসন সীমান্ত পেরিয়ে ভারতে অবস্থান নেয়। কুমিল্লাবাসী এতোদিন ত্রাসের রাজত্বেও মধ্যে বসবাস করেছে। আমরা কুমিল্লাবাসী এই ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে মুক্ত হয়েছি। ফ্যাসিবাদী ব্যবস্থার রূপকার শেখ হাসিনাকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছি। আমরা খবর পেয়েছি, কুমিল্লার সীমান্তবর্তী ত্রিপুরাতে ফ্যাসিবাদী গং রয়েছে, তারা সেখানে জমায়েতের চেষ্টা করছে। কুমিল্লা থেকে স্পষ্টভাষায় ঘোষণা দিতে চাই; এই ফ্যাসিবাদী চক্রের যদি বাংলাদেশে পুনর্বাসনের কোনোরকম পরিকল্পনা থাকে; কুমিল্লাবাসী তা শক্তহাতে প্রতিহত করবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD