1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

  • প্রকাশিতঃ বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ২৭৩ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে ২ প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বিভিন্ন অনিয়ম বিষয়ে বাজারের অন্যান্য ব্যবসায়ীদেরকে সতর্ক ও সচেতন করা হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে চৌদ্দগ্রাম বাজারে উপজেলা প্রশাসন ও বিএসটিআই কুমিল্লার যৌথ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার (সিএম) কাজী মো: শাহান, পরিদর্শক (মেট্রোলজি) বিএসটিআই, কুমিল্লা মো: হাফিজুর রহমান। অভিযানে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

অভিযানকালে বিএসটিআই সনদ গ্রহণ ব্যাতীত বেকারী পণ্য উৎপাদন, মোড়কজাত ও বাজারজাত করায় চৌদ্দগ্রাম বাজারস্থ ওয়াপদা রোডের সিলভার ফুডকে ১০ হাজার টাকা ও বৈধ ভেরিফিকেশন সনদ ব্যাতীত ডিজিটাল স্কেল ব্যবহার করায় মুসলিম ফুড এন্ড বেকারর্সকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে বিএসটিআই, কুমিল্লা এর পক্ষ থেকে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD