1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চিকিৎসক হওয়ার স্বপ্ন রওনকের - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চিকিৎসক হওয়ার স্বপ্ন রওনকের

  • প্রকাশিতঃ বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৩১২ বার পঠিত

 

খলিলুর রহমান।।

রওনক জাহান রোশন। এবার এইচএসসিসহ আগের সব পরিক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। স্বপ্ন দেখেন একদিন বড় চিকিৎসক হবেন৷ চিকিৎসক হয়ে কাজ করবেন দেশের মানুষের জন্য।

রেজাল্টের পরপরই কথা হয় তার জীবনের লক্ষ্য ও স্বপ্ন নিয়ে। বলেন তার পরিবারের গল্পও। রওনকের পরিবারের ইচ্ছে রওনক যেন বড় হয়ে দেশের জন্য কাজ করে। পরিবারের অনুপ্রেরণায় রওনক আজ এতদূর। সব সময় চেষ্টা করেছে মন দিয়ে পড়ালেখার। এইচএসসিসহ আগের বাকি সবগুলো পরিক্ষায় জিপিএ ৫ পাওয়ায় খুশি তার পরিবার ও আত্মীয়-স্বজনরা।

রওনক জাহান রোশন কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের পদ্মকোট গ্রামের শিল্পপতি আলহাজ্ব রোশন আলী মাস্টারের চতুর্থ মেয়ে। সে এবছর রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পরিক্ষা দিয়ে জিপিএ ৫ পেয়েছে। এর আগে একই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫, ২০২০ সালে জেএসসি পরিক্ষায় জিপিএ ৫ ও ২০১৭ পিএসসি পরিক্ষায় বৃত্তি পেয়েছেন।

রওনক বলেন, নিজেকে সব সময় পড়ালেখার মধ্যে ব্যস্ত রেখেছি। এ পড়ালেখার কারণে বন্ধুদের সাথে তেমন আড্ডাও দিতে পারিনি। আর এ পড়ালেখার জন্য বাবা-মার পরে বেশি সাপোর্ট দিয়েছেন আমার মেজ বোন। তিনি সবসময় আমাকে সাহস যোগিয়েছেন। আজকের এই রেজাল্টের কৃতিত্ব আমার না,আমার পরিবারের। ইনশাআল্লাহ একদিন আমি তাদের স্বপ্ন পূরণ করব। আমি ডাক্তার হতে পারলে সব সময় দেশের সাধারণ মানুষের জন্য কাজ করব।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD