1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির কাউন্সিল অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

চৌদ্দগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির কাউন্সিল অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ২৭০ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির চৌদ্দগ্রাম উপজেলা শাখার কাউন্সিল-২০২৪ ও নবগঠিত বিভিন্ন ইউনিয়ন কমিটির অভিষেক ও বরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পবিত্র কুরআন থেকে দারস পেশ করেন, অধ্যাপক মো: শফিকুর রহমান। পরে ৩ সদস্য বিশিষ্ট মনোনীত নির্বাচন কমিশনের নেতৃত্বে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু প্রক্রিয়ায় গোপন ব্যালটে ভোট গ্রহণের মাধ্যমে সভাপিত, সাধারণ সম্পাদক সহ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির চৌদ্দগ্রাম উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে চৌদ্দগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে চৌদ্দগ্রাম নবাব ফয়েজুন্নেছা মহিলা মাদরাসা হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির চৌদ্দগ্রাম উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি ও উপজেলার শুভপুর ইউনিয়নের গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: গোলাম মাওলা।

চিওড়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাহবুবুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের আহবায়ক মো: সিরাজুল ইসলাম ফরায়েজী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির চৌদ্দগ্রাম উপজেলা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও খিরনশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কাজী কবির হোসেন, তারাশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নুরুল ইসলাম মজুমদার, বাসন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ উল্লাহ, নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা পুতুল, দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহান, বীরচন্দ্রনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা আক্তার, আলকরা রফিক ভূঁইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের, দোলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোশাররফ হোসেন, রানীর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাহীনুর আক্তার চৌধুরী, চৌদ্দগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবির, বীরচন্দ্রনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: খোরশেদ আলম, রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আগা রেজাউল ইসলাম চৌধুরী, পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাক আহম্মেদ, দেড়কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: মাছুম বিল্লাহ, মো: আব্দুল কাদের, সাঙ্গীশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরিদ আহমেদ ভূঁইয়া প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শিক্ষক নেতৃবৃন্দ সহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ে বিপুল সংখ্যক শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD